National

অনূর্ধ্ব-২০ আর্টিসান প্রথম জাতীয় যুব সেপাক টাকরো টুর্নামেন্ট-২০২৬

অনূর্ধ্ব-২০ আর্টিসান প্রথম জাতীয় যুব সেপাক টাকরো টুর্নামেন্ট-২০২৬

২২ জুন থেকে ২৪ জুন ২০২৬ পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত হচ্ছেঅনূর্ধ্ব-২০ আর্টিসান প্রথম জাতীয় যুব সেপাক টাকরো টুর্নামেন্ট-২০২৬ । এই টুর্নামেন্টে দেশের বিভিন্ন জেলা থেকে আগত তরুণ খেলোয়াড়রা অংশগ্রহণ করবে, যা সেপাক টাকরো খেলায় নতুন প্রতিভা বিকাশ ও জাতীয় পর্যায়ে যুব ক্রীড়ার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


পুরুষ বিভাগে দলগুলোকে দুইটি গ্রুপে বিভক্ত করা গ্রুপ-A তে রয়েছে ঢাকা, নীলফামারী, নাটোর, চুয়াডাঙ্গা, সুনামগঞ্জ এবং রাঙ্গামাটিগ্রুপ-B তে রয়েছে সাতক্ষীরা, শেরপুর, রাজশাহী, খাগড়াছড়ি, মুন্সিগঞ্জ এবং চট্টগ্রাম।

মহিলা বিভাগেও প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, যেখানে অংশগ্রহণকারী দলগুলো হলো নীলফামারী, নোয়াখালী, রাজশাহী, খাগড়াছড়ি, জয়পুরহাট এবং রাঙ্গামাটি। এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকল দল নিজেদের দক্ষতা, কৌশল ও দলগত সমন্বয়ের মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতা করবে।



তিন দিনব্যাপী এই আয়োজন তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলবে এবং জাতীয় পর্যায়ে সেপাক টাকরো খেলাকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে সহায়তা করবে।।

Event Gallery