১৪ এপ্রিল ২০২৬ (পহেলা বৈশাখ) রাজধানীর পল্টন ময়দানেমৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেড (কিউট)-এর পৃষ্ঠপোষকতায় দিনব্যাপী “কিউট বৈশাখী ক্রীড়া উৎসব ১৪৩ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। এ উৎসবে সেপাক টাকরো খেলার প্রতিযোগিতা ও মনোমুগ্ধকর প্রদর্শনী দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করে। খেলোয়াড়দের অসাধারণ দক্ষতা, গতি এবং সমন্বিত নৈপুণ্যে প্রতিটি মুহূর্ত ছিল উত্তেজনাপূর্ণ ও উপভোগ্য।
উৎসবের উদ্বোধন করযুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক, যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি তরুণ প্রজন্মের মধ্যে খেলাধুলার চর্চা বৃদ্ধি এবং সুস্থ ও শৃঙ্খলাপূর্ণ সমাজ গঠনে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।
প্রা৩০০ জন প্রতিযোগীর অংশগ্রহণে আয়োজিত এই উৎসবে তিরন্দাজী, ভলিবল, খো-খো, কাবাডি, লাঠিখেলা ও বলি খেলাসহ বিভিন্ন গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর মধ্যে সেপাক টাকরোর প্রতিযোগিতা ও প্রদর্শনী পুরো আয়োজনকে বিশেষ আকর্ষণ ও ভিন্ন মাত্রা প্রদান করে।
খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও নেতৃত্ব গড়ে তোলার বার্তায় দিনব্যাপী এই আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত,
আনন্দঘন এবং স্মরণীয়।