আগামী ০৩ থেকে ১১ আগস্ট ২০২৬ পর্যন্ত থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য “আইএসটিএএফ সেপাক টাকরো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ৩৯তম থাই কিংস কাপ-২০২-এ অংশগ্রহণ করবে বাংলাদেশ সেপাক টাকরো পুরুষ ও মহিলা দল। বাংলাদেশ সেপাক টাকরো অ্যাসোসিয়েশনের উদ্যোগে ৪০ সদস্যের বাংলাদেশ দল এ আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপসচিব, মোহাম্মদ আমিনুল এহসান দলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।
কর্মকর্তা: এ কে এম মাহবুবুর রহমান (ম্যানেজার, পুরুষ দল), মোহাম্মদ ফারুক ঢালী (ম্যানেজার, মহিলা দল ও ইসি সদস্য, আইএসটিএএফ ও এএসটিএএফ) এবং রেবেকা সুলতানা (ফিজিসিয়ান)।
রেফারি: শাহাদাৎ হোসেন (আইএসটিএএফ রেফারি) এবং মোঃ সাইফুল্লাহ মুনির (রেফারি)।
প্রশিক্ষক: মোঃ মাহমুদুল হাসান রিয়াজ (প্রধান প্রশিক্ষক, পুরুষ দল), ববিতা রানী রায় (প্রধান প্রশিক্ষক, মহিলা দল), মোঃ রুবেল হাসান (সহকারী প্রশিক্ষক, পুরুষ দল) এবং জামিল আহমেদ (সহকারী প্রশিক্ষক, মহিলা দল)
খেলোয়াড় (পুরুষ দল): মোঃ ইমরান হোসেন, সাঈদ হোসেন, বাঁধন বর, মারুফ হোসেন, মুসাব্বির রহমান ইমন, মোঃ আফজাল হোসেন, মোঃ নয়ন হোসেন, মোঃ নাঈম হোসেন, অন্তর কুমার রায়, মোঃ রাকিব হোসেন, মোঃ রাকিব, রাতুল রহমান আনন, মোঃ জাহিদ হোসেন, কাজী ফাহাদুর রহমান এবং মোঃ রাকিব হোসেন
খেলোয়াড় (মহিলা দল): লিমা রায়, বীথি চাকমা, ফাতিমা পারভীন, মোসাঃ আয়রিন খাতুন, মোসাঃ সুমাইয়া খাতুন, মহীনা চাকমা, পূর্ণা বড়ুয়া, কলি রানি রায়, মাহ্লাচিং মারমা রিকি, অঞ্জলি রানি রায়, সুভাতি চাকমা, লিসা ত্রিপুরা, দিপা চাকমা, মোসাঃ শারমিন আক্তার মিম এবং মনি।
বাংলাদেশ দল ০২ আগস্ট ২০২৬ তারিখে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিএস-২১ ফ্লাইটযোগে ঢাকা ত্যাগ করবে এবং প্রতিযোগিতা শেষে ১২ আগস্ট ২০২৬ তারিখে বিএস-২১৮ ফ্লাইটযোগে দেশে ফিরবে।
চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী দলের থাইল্যান্ডে অবস্থানকালীন থাকা-খাওয়া ও স্থানীয় যাতায়াতের ব্যয় আয়োজক কর্তৃপক্ষ বহন বাংলাদেশ সেপাক টাকরো অ্যাসোসিয়েশনের সভাপতি, সাধারণ সম্পাদক ও কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ জাতীয় দলের সফলতা কামনা করেছেন এবং দেশবাসীর কাছে দলের জন্য দোয়া ও শুভকামনা কামনা করেছেন।